রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

কাল‌কি‌নি‌তে বীরেন্দ্রনাথ বাড়ৈ বাড়িতে শারদীয় দুর্গাপূজার আয়োজন

প্রথম পাতা » ছবি গ্যালারী » কাল‌কি‌নি‌তে বীরেন্দ্রনাথ বাড়ৈ বাড়িতে শারদীয় দুর্গাপূজার আয়োজন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬



কাল‌কি‌নি‌তে বীরেন্দ্রনাথ বাড়ৈ বাড়িতে শারদীয় দুর্গাপূজার আয়োজন

কাল‌কি‌নি (মাদারীপুর) প্র‌তি‌নি‌ধি : উৎসবমুখর পরিবেশে ও সনাতন ধর্মাবলম্বীদের ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মাদারীপুরের কালকিনি উপজেলার করিমগঞ্জ গ্রামের ঐতিহ্যবাহী ‘বীরেন্দ্রনাথ বাড়ৈ বাড়ি’তে চল‌ছে ১৪৩৩ বঙ্গাব্দের শারদীয় দুর্গাপূজা। পূজা উপলক্ষ্যে আজ এক যৌথ বার্তায় সর্বস্তরের জনগণকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন উদযাপন কমিটির দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দ।
​

এ বছর শারদীয় দুর্গাপূজা সার্বজনীন ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপনের লক্ষ্যে অমল বাড়ৈ সভাপতি, শ্যামল চন্দ্র বাড়ৈ সাধারণ সম্পাদক এবং শংকর বাড়ৈকে কোষাধ্যক্ষ করে কমিটি গঠন করা হয়েছে। তাঁদের সার্বিক তত্ত্বাবধান ও সমন্বিত আয়োজনে ইতোমধ্যে পূজামণ্ডপ সাজসজ্জা এবং ধর্মীয় আনুষ্ঠানিকতার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
​

শুভেচ্ছা বার্তায় উদযাপন কমিটির পক্ষে সভাপতি অমল বাড়ৈ বলেন, “দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠান নয়, এটি প্রীতি, মৈত্রী ও অসাম্প্রদায়িক সম্প্রীতির এক মহামিলনমেলা। বীরেন্দ্রনাথ বাড়ৈ বাড়ির মণ্ডপে মা দুর্গার আগমন ঘিরে এলাকার সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।”
​

সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র বাড়ৈ ও কোষাধ্যক্ষ শংকর বাড়ৈ সর্বস্তরের ভক্তবৃন্দ ও শুভানুধ্যায়ীদের পূজামণ্ডপে আমন্ত্রণ জানিয়ে পূজার প্রতিটি দিন সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৬:০৯   ৯ বার পঠিত