![]()
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রজভী বলেছেন, ওই সময়ে ভাবছিলাম ১৩-র আন্দোলন গেল, ১৪-র আন্দোলন গেল, ১৫-র আন্দোলন গেল। আন্দোলনের তীব্রতাও অনেক বেশি ছিল।
কিন্তু হাসিনাকে সরানো গেল না। তখন কেন জানি মনে হয়েছিল, সব কিছু শেষ হয়ে যাচ্ছে।
রবিবার (১৮ অক্টোবর) রাজধানীর মিন্টু রোডের অবস্থিত শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ‘জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রিজভী বলেন, গণমাধ্যমে দেখছি পার্শ্ববর্তী দেশের রাজধানীতে একটি আন্দোলন চলছে। এই আন্দোলন সম্পর্কে যে প্রবন্ধ পড়ছিলাম, বিখ্যাত একজন লেখক—তার নাম হচ্ছে অরুন্ধতী রায়, তার একটা প্রবন্ধের শুরুতেই তিনি বলছেন, ‘সবকিছু ফুরিয়ে গেল, ঠিক তখনই হঠাৎ বৃষ্টির মধ্যে হাজির হলো একদল তরুণ তেলাপোকা।’ আমার কাছে ঠিক ওইরকমই মনে হচ্ছিল। বসে ভাবছিলাম ১৩-র আন্দোলন গেল, ১৪-র আন্দোলন গেল, ১৫-র আন্দোলন গেল।
আন্দোলনের তীব্রতাও অনেক বেশি ছিল। কিন্তু হাসিনাকে সরানো গেল না। তখন কেন জানি মনে হচ্ছিল, সব কিছু শেষ হয়ে যাচ্ছে। এর মধ্যে কিছু কাজের আমন্ত্রণ পেলাম—সেটাই হচ্ছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
তিনি বলেন, ফাউন্ডেশনের পক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করল এবং আমাকে সেখানে সংশ্লিষ্ট করল, অন্তর্ভুক্ত করল।
সেই অন্তর্ভুক্ত হওয়ার মধ্যেও দেখলাম একটা জিনিস যেটি প্রকাশিত নয়, যেটা খুব বেশি প্রচার গণমাধ্যমে তেমন হয়নি, কিন্তু ভেতরে-ভেতরে তারা অসম্ভব কাজ করে গেছে। সন্ত্রাসীদের হামলায় কারো পা চলে গেছে—সেখানে কৃত্রিম পা সংযোজন করা হয়েছে। কারো হাত চলে গেছে—সেখানে সে যাতে কিছু করে খেতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে, কাউকেই কম্পিউটার কিনে দেওয়া হয়েছে। এ ধরনের নানা উদ্যোগ আমি দেখলাম। তারা করোনার জন্য যখন স্প্রে করছে বিভিন্ন নালা-নর্দমায়, সেটা উদ্বোধন করে আসলাম। কিন্তু এই যে বারবার কয়েকবার গিয়ে মনে হলো, আসলে রাজনীতি তো এটাই হওয়া উচিত, মানবকল্যাণটাই হওয়া উচিত রাজনীতি।
বাংলাদেশ সময়: ২৩:৪৯:৩৩ ১২ বার পঠিত