![]()
জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নে দেশটির বিশেষ দূত লানা নুসেইবেহ। আমিরাত সরকার তাকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়ার পর নিজের প্রার্থিতার ঘোষণা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রার্থিতা ঘোষণার পর এক বিবৃতিতে লানা নুসেইবেহ বলেন, পেশাগত জীবনের একটি বড় সময় তিনি জাতিসংঘের সঙ্গে সংশ্লিষ্ট কাজে কাটিয়েছেন। তার ভাষায়, সংকল্পবদ্ধ কূটনীতি কী অর্জন করতে পারে, তা তিনি প্রত্যক্ষ করেছেন।
তবে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে তার মূল্য কতটা চড়া হতে পারে, সেটিও দেখেছেন বলে জানান নুসেইবেহ। তিনি বলেন, প্রতিশ্রুতি ও বাস্তব কাজের মধ্যে ব্যবধান বাড়তে থাকলে মানুষের আস্থা নষ্ট হয় এবং কাজ করার সক্ষমতাও কমে যায়।
আরও পড়ুন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর
আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের মহাসচিব পদে প্রার্থিতার বিষয়ে মনোযোগ দিতে বর্তমানে আমিরাত সরকারের দায়িত্ব থেকে ছুটিতে রয়েছেন নুসেইবেহ।
জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের দ্বিতীয় মেয়াদের কার্যকাল আগামী ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা। তার উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া চললেও এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
গত ১৬ অক্টোবর নিরাপত্তা পরিষদে এ বিষয়ে ষষ্ঠ দফার ভোটাভুটি অনুষ্ঠিত হয়। তবে পরিষদের পাঁচ স্থায়ী সদস্য—যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্সের কাছে গ্রহণযোগ্য কোনো একক প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি।
নতুন মহাসচিব নির্বাচনের প্রক্রিয়ায় লানা নুসেইবেহের প্রার্থিতা যুক্ত হওয়ায় প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ হলো।
বাংলাদেশ সময়: ১৭:১১:১৭ ২৯ বার পঠিত