শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

স্বাস্থ্যমন্ত্রীর ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বাস্থ্যমন্ত্রীর ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬



স্বাস্থ্যমন্ত্রীর ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। এসময় তিনি দায়িত্বে অবহেলার কারণে একজন নার্সকে অন্যত্র বদলি নির্দেশের পাশাপাশি বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় চার চিকিৎসকের এক দিনের বেতন কর্তনের নির্দেশ দেন।

আজ স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশের স্বাস্থ্যখাতকে জনগণের প্রত্যাশা পূরণ ও সন্তুষ্টি অর্জনের পর্যায়ে নিয়ে যেতে সরকার কাজ করছে।

মন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতের দীর্ঘদিনের সমস্যা সমাধানে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। হাসপাতালগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হচ্ছে। পাশাপাশি ওষুধের সরবরাহ বাড়ানো এবং পর্যাপ্ত স্যালাইন মজুত নিশ্চিত করা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য অগ্রগতি দৃশ্যমান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সরদার মোঃ সাখাওয়াত হোসেন আরো জানান, উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে প্রান্তিক পর্যায়ে রোগ নির্ণয়ের সুযোগ আরো সম্প্রসারিত হয়।

ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী পার্শ্ববর্তী তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ২২:৫৯:১৫   ৮ বার পঠিত