মসজিদ-মাদরাসা নৈতিকতা-মূল্যবোধ বিকাশের গুরুত্বপূর্ণ কেন্দ্র : প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » মসজিদ-মাদরাসা নৈতিকতা-মূল্যবোধ বিকাশের গুরুত্বপূর্ণ কেন্দ্র : প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬



মসজিদ-মাদরাসা নৈতিকতা-মূল্যবোধ বিকাশের গুরুত্বপূর্ণ কেন্দ্র : প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, মসজিদ ও মাদরাসা আমাদের ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও মূল্যবোধ বিকাশের গুরুত্বপূর্ণ কেন্দ্র। এসব প্রতিষ্ঠানের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
পাশাপাশি মানুষের মৌলিক চাহিদা পূরণ ও জীবনযাত্রার মানোন্নয়নে বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

শনিবার (২৪ অক্টোবর) রাজধানী খিলগাঁওয়ের ত্রিমোহনী হাজিবাড়ি জামে মসজিদ ও মাদরাসা এবং পানির পাম্পের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. নেয়ামত আলী। এসময় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

হাবিবুর রশিদ হাবিব বলেন, ত্রিমোহনী হাজিবাড়িতে মসজিদ ও মাদরাসার উন্নয়ন এবং পানির পাম্প স্থাপনের এই উদ্যোগ এলাকার মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।

তিনি আরো বলেন, এলাকার উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে মসজিদ ও মাদরাসার সার্বিক উন্নয়ন, এলাকার মানুষের কল্যাণ এবং পানির পাম্পের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের পানির সুবিধা নিশ্চিত করার জন্য বিশেষ দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৪১:৫১   ৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সৌদির বিমান হামলায় ইয়েমেনে একই পরিবারের পাঁচজন নিহত
নারায়ণগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪
বন্দরে বিপুল দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩ ডাকাত
নৃগোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি অত্যন্ত অপমানজনক : সংস্কৃতিমন্ত্রী
আলফাডাঙ্গার উন্নয়নে প্রায় ৫ কোটি টাকার বরাদ্দের কথা জানালেন এমপি ইলিয়াস মোল্লা
কপ৩১ সম্মেলনে বাংলাদেশের একক ও জোরালো অবস্থানের আহ্বান শামার
মসজিদ-মাদরাসা নৈতিকতা-মূল্যবোধ বিকাশের গুরুত্বপূর্ণ কেন্দ্র : প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
চট্টগ্রামের আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধে কিট বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ