সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৮২

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৮২
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬



নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৮২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) জেলা পুলিশের আওতাধীন সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছে ১৩ জন মাদক ব্যবসায়ী, ৪৩ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত ১১ জন, ছিনতাইকারী ১ জন, চোর ২ জন, নিয়মিত মামলার আসামি ৮ জন, অন্যান্য মামলায় ১ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩ সদস্য। অভিযানকালে পুলিশ মোট ২০৮ পিস ইয়াবা, ৪ কেজি ৬২০ গ্রাম গাঁজা এবং ১২ গ্রাম হেরোইন উদ্ধার করেছে।
থানাভিত্তিক গ্রেপ্তারের বিবরণ:

নারায়ণগঞ্জ সদর থানা: ১ জন মাদক ব্যবসায়ী, ৪ জন মাদকসেবী, ১ জন পরোয়ানাভুক্ত ও ১ জন নিয়মিত মামলার আসামিসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ফতুল্লা মডেল থানা: ৪ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ২ জন মাদকসেবী, ৪ জন পরোয়ানাভুক্ত, ১ জন নিয়মিত মামলার আসামি এবং নিষিদ্ধ সংগঠনের ১ সদস্যসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা: ১২ গ্রাম হেরোইনসহ ৩ জন মাদক ব্যবসায়ী, ৬ জন মাদকসেবী, ১ জন ছিনতাইকারী, ১ জন পরোয়ানাভুক্ত, ২ জন নিয়মিত মামলার আসামি এবং নিষিদ্ধ সংগঠনের ২ সদস্যসহ সর্বমোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।

বন্দর থানা: ১২০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ২ জন মাদকসেবী, ৩ জন পরোয়ানাভুক্ত ও ২ জন নিয়মিত মামলার আসামিসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোনারগাঁও থানা: ১০৮ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ী, ১৬ জন মাদকসেবী, ২ জন পরোয়ানাভুক্ত ও ২ জন নিয়মিত মামলার আসামিসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়।

রূপগঞ্জ থানা: ১০০ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ী, ২ জন চোর এবং মোবাইল কোর্টের মাধ্যমে ১২ জন মাদকসেবীসহ সর্বমোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আড়াইহাজার থানা: ১ জন মাদকসেবী ও অন্যান্য ধারায় ১ জনসহ মোট ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নারায়ণগঞ্জে অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১২:৩২:৫৩   ২৪ বার পঠিত