আইইডিসিআর পরিচালকের ওপর হামলাকে ‘কালো অধ্যায়’ বললেন ডা. শফিকুর রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » আইইডিসিআর পরিচালকের ওপর হামলাকে ‘কালো অধ্যায়’ বললেন ডা. শফিকুর রহমান
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬



আইইডিসিআর পরিচালকের ওপর হামলাকে ‘কালো অধ্যায়’ বললেন ডা. শফিকুর রহমান

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালকের কার্যালয়ে ঢুকে তাকে মারধরের ঘটনাকে দেশের চিকিৎসাসেবার ইতিহাসে ‘কালো অধ্যায়’ হিসেবে আখ্যা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (২৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

পোস্টে শফিকুর রহমান বলেন, উচ্চশিক্ষিত পেশাজীবীদের মধ্যেও প্রকাশ্যে এ ধরনের সংঘবদ্ধ হামলার ঘটনা দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি করে। বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতা-কর্মীদের বিরুদ্ধে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগও করেন তিনি।

রাড্ডা মেডিকেল সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনার প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, চিকিৎসকদের একটি সংগঠনের নেতা-কর্মীদের এমন কর্মকাণ্ড দেশের চিকিৎসাসেবার জন্য দুঃখজনক দৃষ্টান্ত হয়ে থাকবে।

তিনি ঘটনাটিকে সীমালঙ্ঘন ও অপরাধমূলক কাজ উল্লেখ করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান। তার মতে, এ ধরনের ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে দেশের দুর্বল স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন বাধাগ্রস্ত হবে।

বাংলাদেশ সময়: ২৩:৪১:৪৪   ৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সড়কে শৃঙ্খলা ফেরাতে আগে নিজেদের সচেতন হতে হবে: এমপি কালাম
সেঞ্চুরির অপেক্ষা বাড়ল সাদমানের, দিন শেষে বাংলাদেশ ২১৩/৩
ফেসবুকে অপপ্রচার না করে জনগণের পাশে দাঁড়ান : আমিনুল হক
বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় স্পেন ও ইইউর সহযোগিতার প্রশংসা শামা ওবায়েদের
আইইডিসিআর পরিচালকের ওপর হামলাকে ‘কালো অধ্যায়’ বললেন ডা. শফিকুর রহমান
পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণে নদীগুলো প্রাণবন্ত হবে : রিজভী
১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড : শ্রমমন্ত্রী
স্পেনে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ