ফেসবুকে অপপ্রচার না করে জনগণের পাশে দাঁড়ান : আমিনুল হক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফেসবুকে অপপ্রচার না করে জনগণের পাশে দাঁড়ান : আমিনুল হক
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬



ফেসবুকে অপপ্রচার না করে জনগণের পাশে দাঁড়ান : আমিনুল হক

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার না চালিয়ে জনগণের বাস্তব সমস্যা সমাধানে মনোযোগী হতে বিরোধী দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দেশের মানুষ এখন অনেক সচেতন।
মিথ্যা অপপ্রচারে তারা আর খুব একটা বিশ্বাস করে না।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর পল্লবীর বাউনিয়াবাঁধ আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমিনুল হক।

বিরোধী দলের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের উন্নয়ন এবং জনগণের মৌলিক সমস্যার সমাধানে বিভিন্ন মন্ত্রণালয় ও সিটি করপোরেশনকে সঙ্গে নিয়ে কাজ করছে। এ সময় একটি পক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক বক্তব্য দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।

বিরোধী দলের নেতাকর্মীদের উদ্দেশে আমিনুল হক বলেন, ‘সত্যিকার অর্থে দেশের জনগণের অধিকার রক্ষা করতে চাইলে তাদের পাশে দাঁড়াতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যস্ত না থেকে জনগণের বাস্তব সমস্যার সমাধানে কাজ করতে হবে।’

তিনি আরো বলেন, জনগণের প্রত্যাশা পূরণ, অধিকার রক্ষা এবং অর্থনৈতিক মুক্তির মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য। ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

ঢাকা-১৬ আসনের উন্নয়ন প্রসঙ্গে আমিনুল হক বলেন, পল্লবী ও রূপনগর এলাকার মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক। প্রায় ৪৫ বছর ধরে তিনি এ এলাকায় বসবাস করছেন। সাবেক ফুটবলার ও রাজনৈতিক কর্মী হিসেবে সব সময় এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন।

আমিনুল হক বলেন, এবারের নির্বাচনে তাকে ভোট দিয়ে নির্বাচিত করা না হলেও এলাকার মানুষের পাশে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। পল্লবী ও রূপনগরের চারটি ওয়ার্ডের মানুষের মৌলিক ও সামাজিক সমস্যা সমাধানে কাজ করে যাবেন তিনি।

এলাকার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, স্কুল-কলেজের ভবন সংস্কার, খেলার মাঠের উন্নয়ন ও আধুনিকায়নসহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। এ ছাড়া শিক্ষা, স্বাস্থ্যসেবা, সড়ক যোগাযোগ এবং ওয়াসার পানির পাম্পসংক্রান্ত সমস্যা সমাধানেও তিনি চেষ্টা করছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. আনিসুর রহমান। এ সময় মহানগর নেতা গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহবুব আলম মন্টু, পল্লবী থানা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও বাউনিয়াবাঁধ উন্নয়ন কমিটির চেয়ারম্যান আশরাফ আলী গাজীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৪:১৫   ৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সড়কে শৃঙ্খলা ফেরাতে আগে নিজেদের সচেতন হতে হবে: এমপি কালাম
সেঞ্চুরির অপেক্ষা বাড়ল সাদমানের, দিন শেষে বাংলাদেশ ২১৩/৩
ফেসবুকে অপপ্রচার না করে জনগণের পাশে দাঁড়ান : আমিনুল হক
বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় স্পেন ও ইইউর সহযোগিতার প্রশংসা শামা ওবায়েদের
আইইডিসিআর পরিচালকের ওপর হামলাকে ‘কালো অধ্যায়’ বললেন ডা. শফিকুর রহমান
পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণে নদীগুলো প্রাণবন্ত হবে : রিজভী
১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড : শ্রমমন্ত্রী
স্পেনে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ