সড়কে শৃঙ্খলা ফেরাতে আগে নিজেদের সচেতন হতে হবে: এমপি কালাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » সড়কে শৃঙ্খলা ফেরাতে আগে নিজেদের সচেতন হতে হবে: এমপি কালাম
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬



সড়কে শৃঙ্খলা ফেরাতে আগে নিজেদের সচেতন হতে হবে: এমপি কালাম

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য প্রথমে নিজেদের সচেতন ও দায়িত্বশীল হতে হবে। ব্যক্তিগত সততা ও সামাজিক সচেতনতা নিশ্চিত করা গেলে সড়কে অনিয়ম অনেকাংশে কমানো সম্ভব। এ সময় তিনি চালকদের মাদক সেবন থেকে বিরত থাকার আহ্বান জানান।

বুধবার (২৮ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ও বিআরটিএর চেয়ারম্যান মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

বক্তব্যে আবুল কালাম আরও বলেন, সড়কের অবকাঠামোগত ঘাটতি দূর করতে জেলা প্রশাসন, সিটি করপোরেশন, জেলা পরিষদসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করার চেষ্টা চলছে। সড়কগুলো অন্তত চলাচলের উপযোগী পর্যায়ে নিয়ে যেতে সবার সহযোগিতা প্রয়োজন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, একজন চালকের সামান্য অসতর্কতা অনেক পরিবারের জন্য দীর্ঘস্থায়ী দুর্ভোগের কারণ হতে পারে। তাই সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী ও পথচারীসহ সবাইকে সচেতন হতে হবে। সড়কে আইন মেনে চলার পাশাপাশি দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফি বিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (’ক’ সার্কেল) শামীম হোসেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনউদ্দীন আহমাদ, জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তারিকুল সুজন ও জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক নিরব রায়হানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আলোচনা সভা শেষে সড়ক দুর্ঘটনা ঘটাননি এবং ধূমপান করেন না, এমন চারজন চালককে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৫০:২৯   ১১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সড়কে শৃঙ্খলা ফেরাতে আগে নিজেদের সচেতন হতে হবে: এমপি কালাম
সেঞ্চুরির অপেক্ষা বাড়ল সাদমানের, দিন শেষে বাংলাদেশ ২১৩/৩
ফেসবুকে অপপ্রচার না করে জনগণের পাশে দাঁড়ান : আমিনুল হক
বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় স্পেন ও ইইউর সহযোগিতার প্রশংসা শামা ওবায়েদের
আইইডিসিআর পরিচালকের ওপর হামলাকে ‘কালো অধ্যায়’ বললেন ডা. শফিকুর রহমান
পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণে নদীগুলো প্রাণবন্ত হবে : রিজভী
১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড : শ্রমমন্ত্রী
স্পেনে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ