![]()
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, শুধু অবকাঠামোই নয়, শিক্ষার মান নিশ্চিতে শিক্ষকদের আরো দায়িত্বশীল হতে হবে। সরকারি বিদ্যালয়ে বিনা মূল্যে বই, উপবৃত্তি ও মিড-ডে মিলসহ অন্যান্য সুবিধা দেওয়ার পরও শিক্ষার্থীরা কেন অন্য প্রতিষ্ঠানে যাচ্ছে, তা খতিয়ে দেখতে হবে।
আজ লালমনিরহাটের বানিয়াটারীতে প্রায় আট কোটি টাকা ব্যয়ে সরকারি বিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষা জাতির ভিত নির্মাণ করে, তাই উন্নত, আলোকিত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে মানসম্মত প্রাথমিক শিক্ষার বিকল্প নেই। আর তাই বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার প্রতি সর্বোচ্চ গুরুত্বারোপ করেছে।
অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আখতারুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২:২৮:১৯ ১৬ বার পঠিত