
কালকিনি প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের ফাসিয়াতলা লঞ্চঘাট এলাকায় আড়িয়াল খাঁ নদীর তীর ভাঙন প্রতিরক্ষা কাজের শুভ উদ্বোধন কালে তিনি বলেন` আজকে আমাদের যে জিও ব্যাগ ফেলানোর কর্মসূচি পানি উন্নয়ন বোর্ডের।
আমাদের সাথে থানা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী,সাধারণ সম্পাদক এস.এম মাহাবুব মুন্সি,উপজেলা যুবদল নেতা সিকদার মামুনসহ আমাদের নেতৃবৃন্দ আছেন,স্থানীয় জনগণ আছেন, সাংবাদিক ভাইয়েরা আছেন। আমরা যতগুলো নদী ভাঙনের দেখা দিয়েছে,আমরা চেষ্টা করেছি সে সকল নদী ভাঙন রোধে আমরা পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় জিও ব্যাগ ফেলানোর চেষ্টা করলাম। আমরা মনে করি, স্থায়ী বাঁধ নির্মাণের জন্য আমাদের প্রকল্প দেওয়া আছে, প্রায় ১১ কিলোমিটারের মতো। আমরা সেই প্রকল্প পাশ করে আনবো। আমাদের এই নদীর পাড়ের মানুষরা যাতে শান্তিতে থাকতে পারে, তারা যেন নিশ্চিন্তে ঘুমাতে পারে, সেই ব্যবস্থা আমাদের চেষ্টা থাকবে।
আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের মানুষের পাশে আছেন, এই বাংলাদেশের সাথে আছেন। অতএব, আমরা যখন কোনো দুর্যোগ, যখনই কোনো মানুষের ক্ষতি-ক্ষয়ক্ষতির পান, এবং আমরা যখনই ইনফর্ম করি, তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেন। আমাদের এই সরকার, যেমন পরিবেশ বান্ধব সরকার, কৃষক বান্ধব সরকার, আমাদের এই সরকারের প্রধান, তার চেষ্টার কোনো শেষ নেই। আমরা চাই, তার নেতৃত্বে এই বাংলাদেশ এগিয়ে যাক। কিন্তু যারা বিভিন্ন সময়ে আমাদের বিরোধিতা করছে, নির্বাচনে হেরে বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, অপপ্রচার করছেন মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে—আপনারা জানেন, গতকালের নির্বাচনে হেরে গিয়েও তারা বিভিন্ন ধরনের অপপ্রচার করার চেষ্টা করছে—সেই বটবাহিনী আবার স্বচ্ছ আর সজাগ হয়ে উঠেছে। আমরা মনে করি, এসকল মিথ্যাচার করে মাননীয় প্রধানমন্ত্রীকে এবং তার কাজকে কখনোই তারা বিতর্কিত করতে পারবে না।
কারণ এটা বাংলাদেশের মানুষের, জনগণের ভোটে নির্বাচিত সরকার, মানুষের ভালোবাসার সরকার। তার এই মানুষের হৃদয়ে আছে জনাব তারেক রহমান, বাংলাদেশের মানুষের হৃদয়ে আছে বিএনপি। অতএব, আমরা চাই, আমরা চাই যে জামাতের যারা এসব অপপ্রচার করছেন, তারা যেভাবে অপপ্রচার করছেন, বাংলাদেশের মানুষের মন থেকে তারা মুছে যাবেন। কারণ তাদেরকে যদি বাংলাদেশের মানুষ চাইতো, তারা ভোটে আসতে পারতো। তারা বারবার হারবে,পাগলামি করবে, সেটাই মানুষ দেখবে। ভালো থাকবেন।
বাংলাদেশ সময়: ২২:২৪:২২ ২৭ বার পঠিত