![]()
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার কলেজ গুলোতে প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলে পাসের হারের দিক থেকে শীর্ষে রয়েছে শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়। উপজেলার প্রধান কলেজ গুলোর ফলাফল বিশ্লেষণে দেখা যায়:
শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়: পাসের হার ৫৮.৯১%, জিপিএ-৫ পেয়েছেন ৬ জন। ডাসার শেখ হাসিনা সরকারি কলেজ: পাসের হার ৫৪.৭৬%, জিপিএ-৫ পেয়েছেন ৪ জন। ডি কে আইডিয়াল আতাহার আলী একাডেমি: পাসের হার ৫৫.১৫%, জিপিএ-৫ পেয়েছেন ২ জন।
সাহেবরামপুর কবি নজরুল ইসলাম কলেজ: পাসের হার ৪৮.৬২%, জিপিএ-৫ পেয়েছেন ৩ জন। কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ: পাসের হার ৩৪.৯৯%, জিপিএ-৫ পেয়েছেন ২ জন। খাসেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল অ্যান্ড কলেজ: পাসের হার ২৫.৫৮%, এ প্রতিষ্ঠানে কেউ জিপিএ-৫ পাননি।
বাংলাদেশ সময়: ১৪:২৭:৪২ ১৪ বার পঠিত