শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

কালকিনিতে সাংবাদিক ভাতিজা শাহ‌রিয়ার গোল্ডেন জিপিএ-৫ অর্জন

প্রথম পাতা » ছবি গ্যালারী » কালকিনিতে সাংবাদিক ভাতিজা শাহ‌রিয়ার গোল্ডেন জিপিএ-৫ অর্জন
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬



কালকিনিতে সাংবাদিক ভাতিজা শাহ‌রিয়ার গোল্ডেন জিপিএ-৫ অর্জন

কালকিনি,(মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ইউনুছ আলী হাওলাদারের একমাত্র সন্তান শাহরিয়ার আহমেদ সূর্য এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন এ প্লাস) পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। তিনি ঢাকার তেজগাঁওয়ের সরকারি বিজ্ঞান কলেজ থেকে এই সাফল্য অর্জন করেন।
​সূর্য সম্পর্কে একজন সাংবাদিকের ভাতিজা। তার এই গৌরবোজ্জ্বল ফলাফলে পরিবার ও এলাকাবাসী আনন্দিত।
​তার এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে একজন সৎ, যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে সকলের কাছে দোয়া চেয়েছেন স্কুল শি‌ক্ষিকা জিয়াস‌মিন আহ‌মেদ জুই ও তার পরিবার।

বাংলাদেশ সময়: ১৪:৩০:৪৯   ৬০ বার পঠিত