![]()
সদরপুর (ফরিদপুর)প্রতিনিধিঃ বৃহত্তর ফরিদপুরের দর্শনীয় স্থান সমূহের মধ্যে বাইশরশি জমিদার বাড়ির নাম ইতিহাসের এক অন্যতম নিদর্শন। ফরিদপুর জেলা শহর থেকে প্রায় ৩৮কিলোমিটার দূরত্বে বর্তমান সদরপুর উপজেলার মধ্যে অবস্থিত ঐতিহ্যবাহী বাইশরশি জমিদার বাড়ি। এককালে প্রভাবশালী বাইশরশি জমিদাররা ফরিদপুর-বরিশালসহ ২২টি পরগনার বা জোত মহলের অধিপতি ছিলেন। জমিদারি পরিচালনার পাশাপাশি তখনকার দিনে বাইশরশির বাড়িটির প্রায় ৫০ একর জমি নিয়ে কয়েকটি বাগানবাড়ি, পুকুর, পূজামন্ডপ ও দ্বিতলা বিশিষ্ট ছোট-বড় ১৪টি দালান কোঠা দিয়ে ঢেলে সাঁজিয়ে ছিলেন।
দু’শ বছরের পুরানো এই জমিদারী স্থাপনার ঐতিহ্য কে সংরক্ষণ না থাকায় আজ ভগ্নদশায় ধ্বংসস্তুপের মধ্যে কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। প্রতিনিয়ত হারিয়ে যাওয়ায় তার সৌন্দর্য্য নষ্ট হচ্ছে। সরকারি ভাবে সংরক্ষণ ও স্থানীয় প্রশাসনের নজরদারি না থাকায় প্রতিনিয়ত বাড়ির মূল্যবান সামগ্রী চুরি হয়ে যাচ্ছে। দ্বিতল ভবনের ছাদ নিরাপত্তাদ্বয় কাঠের আড়া গুলো কেটে নেওয়ার ফলে কয়েকটি রুমের ছাদ ধসে পড়েছে ইতোমধ্যে। এছাড়াও বাড়িটির অন্যান্য কক্ষে লোহার দরজা,জানালা,গ্রীল ও চুরি হয়ে যাচ্ছে।
এ বিষয় নিয়ে কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল এই জমিদার বাড়িটি নিয়ে একটি ভিডিওতে প্রামাণ্য চিত্র তুলে ধরেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরই মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয় প্রত্বতও্ব বিভাগ থেকে সাবিনা আলম মহাপরিচালক ২২রশি জমিদার বাড়ি টি বিষয়ে জানতে চেয়ে ফরিদপুরের জেলা প্রশাসকে চিঠি প্রদান করেছেন।
চিঠিতে বাইশরশি জমিদার বাড়িটি প্রত্নসম্পদ আইন অনুযায়ী সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণার জন্য ভূমি তফসিলসহ স্থানীয় প্রশাসনের মতামত প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে।
এ বিষয় ফরিদপুর ৪ আসনে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, ফরিদপুরের সদরপুরে ঐতিহ্যবাহী বাইশরশি জমিদার বাড়ি বিলুপ্তির পথে। এই বাড়িতে ঘিরে অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে আমি নির্বাচিত হওয়ার পর থেকে এই ঐতিহ্যবাহী স্থানটিকে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করি এরই ধারাবাহিকতা সংস্কৃতি মন্ত্রণালয় প্রত্বতও্ব বিভাগে বিষয়টি জানাই। মন্ত্রণালয় এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করা আমি সরকারকে ধন্যবাদ জানাই।
এটি সংরক্ষণের কারণে হতে পারে দেশের মধ্যে অন্যতম পর্যটক কেন্দ্র বলে মনে করেন স্থানীয়রা।
বাংলাদেশ সময়: ১৪:৩২:০৭ ৩১ বার পঠিত