শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

জামালপুরে ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬



জামালপুরে ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিনের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)-এর একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে ৬০০ পিস ইয়াবাসহ মো. আমিন (৬০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। শনিবার (৩১ অক্টোবর) তাকে আদালতে সোপর্দ করা হয়।

​পুলিশ সূত্র জানায়, শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে জামালপুর সদর থানাধীন দড়িপাড়া এলাকায় টাঙ্গাইল বাসস্ট্যান্ড সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার পরিহিত লুঙ্গির কোচা থেকে জিপারযুক্ত তিনটি প্যাকেটে থাকা মোট ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

​এ বিষয়ে পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন জানান, মাদক নির্মূলে জামালপুর জেলা পুলিশের অবস্থান অত্যন্ত দৃঢ় ও আপসহীন। জেলাকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকে এগিয়ে আসার এবং যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭:১১:১৪   ২৯ বার পঠিত