শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

স্কাউট সদস্যরাই আগামীর কাণ্ডারী : হুইপ দুলু

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্কাউট সদস্যরাই আগামীর কাণ্ডারী : হুইপ দুলু
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬



স্কাউট সদস্যরাই আগামীর কাণ্ডারী : হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ এবং নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, স্কাউট সদস্যরাই আগামীতে দেশের কাণ্ডারী।

শনিবার নাটোরের রাণী ভবানী রাজবাড়ি চত্বরে ‘আজকের কাব, আগামীর নেতৃত্ব’- প্রতিপাদ্য বিষয়ে বাংলাদেশ স্কাউটসের ছয় দিনব্যাপী সপ্তম আঞ্চলিক কাব ক্যাম্পুরীর আনুষ্ঠানিক উদ্বোধনকালে হুইপ এ কথা বলেন।

রুহুল কুদ্দুস দুলু বলেন, স্কাউট আন্দোলনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা দেশের যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠছে। নিজেদের এবং পরিবেশকে সুন্দর করতে তারা কাজ করে যাচ্ছে। আগামীতে তারাই দেশের নেতৃত্ব দেবে।

হুইপ আরও বলেন, অস্থির পৃথিবীতে সারা বিশ্বের ছয় কোটি স্কাউট সদস্য নিরলসভাবে মানবতার সেবায় নিয়োজিত আছে। তাদের এই অসামান্য অবদান আগামীতে ব্যাপকভাবে মূল্যায়ন করা হবে বলে বিশ্বাস করি।

রাজশাহীর ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ, নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এবং রাজশাহী আঞ্চলিক স্কাউটসের আঞ্চলিক পরিচালক মো. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানের প্রধান অতিথি কাব সদস্যদের মধ্যে গাছের চারা বিতরণ করেন। কাব সদস্যদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অতিথিদের মুগ্ধ করে।

উল্লেখ্য, রাজশাহী বিভাগের আটটি জেলা এবং একটি মেট্রোপলিটনসহ মোট ২৬০টি ইউনিটের কাব স্কাউট, ইউনিট লিডার, স্বেচ্ছাসেবক এবং কর্মকর্তা সহযোগে দুই হাজার ২০০ জন ক্যাম্পুরীতে অংশ নেন। ক্যাম্পুরী আগামী ৪ নভেম্বর শেষ হবে।

ক্যাম্পুরীতে শিশুদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, সৃজনশীলতা, আত্মনির্ভরশীলতা ও সেবার মানসিকতা বিকাশের লক্ষ্যে ১২টি উচ্ছ্বাস ও পাঁচটি উৎসবের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৫৩:২৩   ৯ বার পঠিত