কিশোর ফুটবল টুর্নামেন্ট ক্রীড়াঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে - ত্রাণ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » কিশোর ফুটবল টুর্নামেন্ট ক্রীড়াঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে - ত্রাণ মন্ত্রী
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬



কিশোর ফুটবল টুর্নামেন্ট ক্রীড়াঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে - ত্রাণ মন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লালমনিরহাটের ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে।

আজ লালমনিরহাট জেলা স্টেডিয়ামে ‘জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।

মন্ত্রী বলেন, ফ্যাসিবাদের আমলে লালমনিরহাট থেকে ক্রীড়া বিদায় নিয়েছিল। বর্তমান সরকারের সহযোগিতায় খেলাধুলায় প্রাণের সঞ্চার হয়েছে। খেলোয়াড়দের উদ্দেশে তিনি বলেন, খেলায় অংশগ্রহণের মাধ্যমে তাঁদের মাঝে যে প্রতিভার বিকাশ হচ্ছে তা বিকশিত করতে হবে। পাশাপাশি লেখাপড়াও চালিয়ে যেতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেন, ফুটবলকে দেশের সর্বত্র ছড়িয়ে দিতে হবে। তিনি বলেন, কিশোর বয়সই ফুটবল খেলার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। এই বয়সি ফুটবলারদের যদি সঠিকভাবে পরিচর্যা করা যায় তাহলে দেশের ফুটবলের পাইপলাইন সমৃদ্ধ হবে। প্রতিমন্ত্রী এ ধরনের টুর্নামেন্ট অন্যান্য জেলায়ও চালু করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ফাইনাল খেলায় বসুন্ধরা ক্রীড়া চক্র ১-০ গোলে নবাবের হাট আদর্শ ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হকসহ সরকারি কর্মকর্তা, অভিভাবক, শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫০:৫৫   ১১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক
চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: এমপি নায়াব
লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার
টাকার লোভে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস
আগামী সংসদ অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন : বিদ্যুৎমন্ত্রী
এবিজি ইউনিভার্সিটি কাপে ইউল্যাবকে ৪-০ গোলে উড়িয়ে দিল এআইইউবি
আলফাডাঙ্গায় মায়ের কাছে টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধ, কলেজছাত্রের অস্বাভাবিক মৃত্যু
৫১ বছর পর নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টে সরাসরি ভোটে নির্বাচন
নারায়ণগঞ্জে বাসের চাপায় অটোরিকশাচালক নিহত, আহত ৩
বদলি-পদায়নে অনিয়ম বন্ধে লটারি প্রক্রিয়াকে বিতর্কিত করার প্রবণতা কাম্য নয় : গণপূর্ত মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ