সরিষাবাড়ীতে বিরোধপূর্ণ জমিতে কাঁচা ধান কাটার অভিযোগ, থানায় মামলা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে বিরোধপূর্ণ জমিতে কাঁচা ধান কাটার অভিযোগ, থানায় মামলা
রবিবার, ১ নভেম্বর ২০২৬



সরিষাবাড়ীতে বিরোধপূর্ণ জমিতে কাঁচা ধান কাটার অভিযোগ, থানায় মামলা

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে দীর্ঘদিনের বিরোধের জেরে এক ব্যক্তির ২০ শতাংশ জমির কাঁচা ধান কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে। শনিবার (৩১ অক্টোবর) ভোরে উপজেলার বনগ্রাম এলাকায় এ ন্যক্কারজনক ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী মো. বজলুর রশিদ (৫০) বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, বজলুর রশিদ তাঁর মালিকানাধীন ২৬ শতাংশ জমিতে ধান চাষ করেছিলেন। কিন্তু একই এলাকার রফিকুল শেখ (৬২) ও জাহাঙ্গীর শেখের (৫৫) সঙ্গে দীর্ঘদিন ধরে ওই জমি নিয়ে তাঁর বিরোধ চলে আসছে। এরই জেরে শনিবার ভোরে অভিযুক্ত রফিকুল ও জাহাঙ্গীরের নেতৃত্বে একটি দল জোরপূর্বক জমিতে প্রবেশ করে প্রায় ২০ শতাংশ জমির পাকা-কাঁচা ধান কেটে ফেলে।

​এ সময় স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে ডাক-চিৎকার শুরু করলে অভিযুক্তরা কাটা ধান জমিতেই ফেলে রেখে পালিয়ে যায়। এই আকস্মিক হামলায় তাঁর প্রায় ২০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী বজলুর রশিদ।

ঘটনার পর ক্ষতিগ্রস্ত বজলুর রশিদ বাদি হয়ে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর তৎক্ষণাৎ সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২৩:০০:৫৯   ২৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ জেলা দাবা চ্যাম্পিয়নশিপের সনদ পেলেন প্রতিযোগীরা
নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
সোমবার থেকে ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন
প্রধানমন্ত্রী ঘোষিত স্টার্টআপ তহবিল সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে : রাসিক প্রশাসক
জুলাই সনদ নিয়ে সমাধান হতে হবে সংসদে, লং মার্চ করে নয়: রিজভী
গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে যুবকদের দেশপ্রেম জরুরি - আসাদুল হাবিব দুলু
জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতি ও সমন্বিত উদ্যোগ জরুরি - পরিবেশ প্রতিমন্ত্রী
নবীন কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে চায় সরকার - আইনমন্ত্রী
মসজিদভিত্তিক মক্তব শিক্ষা কার্যক্রমকে দলীয়করণ মুক্ত করার নির্দেশ ধর্মমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ