![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে দীর্ঘদিনের বিরোধের জেরে এক ব্যক্তির ২০ শতাংশ জমির কাঁচা ধান কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে। শনিবার (৩১ অক্টোবর) ভোরে উপজেলার বনগ্রাম এলাকায় এ ন্যক্কারজনক ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী মো. বজলুর রশিদ (৫০) বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, বজলুর রশিদ তাঁর মালিকানাধীন ২৬ শতাংশ জমিতে ধান চাষ করেছিলেন। কিন্তু একই এলাকার রফিকুল শেখ (৬২) ও জাহাঙ্গীর শেখের (৫৫) সঙ্গে দীর্ঘদিন ধরে ওই জমি নিয়ে তাঁর বিরোধ চলে আসছে। এরই জেরে শনিবার ভোরে অভিযুক্ত রফিকুল ও জাহাঙ্গীরের নেতৃত্বে একটি দল জোরপূর্বক জমিতে প্রবেশ করে প্রায় ২০ শতাংশ জমির পাকা-কাঁচা ধান কেটে ফেলে।
এ সময় স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে ডাক-চিৎকার শুরু করলে অভিযুক্তরা কাটা ধান জমিতেই ফেলে রেখে পালিয়ে যায়। এই আকস্মিক হামলায় তাঁর প্রায় ২০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী বজলুর রশিদ।
ঘটনার পর ক্ষতিগ্রস্ত বজলুর রশিদ বাদি হয়ে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর তৎক্ষণাৎ সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ২৩:০০:৫৯ ৩৮ বার পঠিত