কালকিনিতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি,৩ দোকানিকে জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » কালকিনিতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি,৩ দোকানিকে জরিমানা
সোমবার, ২ নভেম্বর ২০২৬



কালকিনিতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি,৩ দোকানিকে জরিমানা

কাল‌কি‌নি প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে নিত্যপ্রয়োজনীয় পণ্য অতিরিক্ত দামে বিক্রির দায়ে তিন দোকানিকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
​সোমবার (২ নভেম্বর) দুপুরে কালকিনি পৌরসভার মাছ বাজার, কাঁচাবাজার ও মাংস বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গরু, ছাগল ও মুরগির মাংসের দোকানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে পণ্যের মূল্য ও বিক্রয় কার্যক্রম তদারকি করা হয়। এ সময় অতিরিক্ত দাম আদায়ের অভিযোগে তিন দোকানিকে এই জরিমানা করা হয়।
​মাদারীপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শুচন্দল মণ্ডলের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে কালকিনির স্যানিটারি ইন্সপেক্টর একরাম হোসেন ও কালকিনি থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
​অভিযান চলাকালে খবর পেয়ে বাজারের অধিকাংশ দোকান বন্ধ করে কয়েকজন ব্যবসায়ীকে সরে যেতে দেখা যায়। সহকারী পরিচালক শুচন্দল মণ্ডল জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬:৫১:৩১   ৬ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


ভেনেজুয়েলায় কলম্বীয় বিদ্রোহীদের ঘাঁটিতে সেনাবাহিনীর হামলা, নিহত ১৯
মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল : ধর্মমন্ত্রী
দেশকে অস্থিতিশীল করতে শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনে নামানো হচ্ছে : এমপি খোকন
এমবাপ্পের গোলে সান্তান্দারকে হারাল রিয়াল মাদ্রিদ
লিভারপুলের চাপ সামলে প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল
ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক ভূমি ভবন পরিদর্শন
বাংলাদেশ-ইইউ সম্পর্ক, সংসদীয় গণতন্ত্র ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ
স্পীকারের সাথে সাক্ষাৎ করেন সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার
রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
শ্রমিকদের রুটি-রুজির স্বার্থ সংরক্ষণে সব পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ