সোমবার, ২ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে খানপুর এলাকার চিহ্নিত ও কুখ্যাত সন্ত্রাসী আক্তার নূরকে গ্রেপ্তার করেছে

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে খানপুর এলাকার চিহ্নিত ও কুখ্যাত সন্ত্রাসী আক্তার নূরকে গ্রেপ্তার করেছে
সোমবার, ২ নভেম্বর ২০২৬



নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে খানপুর এলাকার চিহ্নিত ও কুখ্যাত সন্ত্রাসী আক্তার নূরকে গ্রেপ্তার করেছে

বিশেষ প্রতিনিধি : নারায়ণগঞ্জ শহরে হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক অভিযোগে অভিযুক্ত কুখ্যাত আক্তার নূরকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রোববার (১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের খানপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক নজরুল ইসলাম।

পুলিশ কর্মকর্তা নজরুল ইসলাম জানান, আক্তার নূরের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য বর্তমানে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে থাকা অভিযোগগুলো বিস্তারিত যাচাই-বাছাই শেষে আইনানুগ প্রক্রিয়ায় সুনির্দিষ্ট মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।

পুলিশ ও স্থানীয় সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আক্তার নূর দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ শহরে চাঁদাবাজি ও নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালেও তার বিরুদ্ধে সাধারণ মানুষের ওপর সন্ত্রাসী হামলায় সরাসরি অংশ নেওয়ার অভিযোগ রয়েছে।

আটক আক্তার নূর নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। আজমেরী ওসমানের বিরুদ্ধেও সারা দেশে আলোচিত মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলাসহ একাধিক হত্যা ও সহিংসতার অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আজমেরী ওসমানসহ তার ঘনিষ্ঠ সহযোগীদের অনেকেই আত্মগোপনে চলে যান। আজমেরী ওসমানের অন্যতম এই সহযোগীকে আটকের ঘটনাকে নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার অংশ হিসেবে দেখছেন স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ২০:০১:৪১   ২৯ বার পঠিত