সোমবার, ২ নভেম্বর ২০২৬

অগ্নিসন্ত্রাসে দায়ী হিসেবে জামায়াতের আমিরকে আইনের আওতায় আনতে হবে

প্রথম পাতা » ছবি গ্যালারী » অগ্নিসন্ত্রাসে দায়ী হিসেবে জামায়াতের আমিরকে আইনের আওতায় আনতে হবে
সোমবার, ২ নভেম্বর ২০২৬



অগ্নিসন্ত্রাসে দায়ী হিসেবে জামায়াতের আমিরকে আইনের আওতায় আনতে হবে

অগ্নিসন্ত্রাসে দায়ী হিসেবে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

বেসরকারি টেলিভিশন বাংলাভিশন ও ডিবিসির এক ভিডিওতে দেখা যায়, সোমবার (২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আয়োজিত সমাবেশ ও মানববন্ধনে রাশেদ খান এ দাবি জানান।
পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা এবং তাকে অসম্মান করার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রাশেদ খান বলেন, জামায়াতের আমিরকে আইনের আওতায় আনতে হবে। পুলিশের গাড়িতে আগুন দেওয়া হলো, গার্মেন্টসে আগুন দেওয়া হলো, এই যে পিকআপে আগুন দেওয়া হলো, জামায়াতের আমির তিনি কি এর দায় এড়াতে পারেন?

তিনি বলেন, এই অগ্নিসন্ত্রাসের দায়ী হিসেবে, উসকানিদাতা হিসেবে অবশ্যই জামায়াতের আমিরকে আইনের আওতায় আনতে হবে।

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি করার দাবিতে কয়েক দিন ধরে রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ এলাকাসহ গাজীপুরের বিভিন্ন স্থানে আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা।
তাদের এই আন্দোলনে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়াসহ অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটছে।

বাংলাদেশ সময়: ২৩:২৬:৪৭   ১০ বার পঠিত