ট্রাম্পের রিপাবলিকানদের ভরাডুবি, সিনেট এখন ডেমোক্র্যাটদের

প্রথম পাতা » আন্তর্জাতিক » ট্রাম্পের রিপাবলিকানদের ভরাডুবি, সিনেট এখন ডেমোক্র্যাটদের
বুধবার, ৪ নভেম্বর ২০২৬



---

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। আইওয়ায় অপ্রত্যাশিত বিজয়ের মধ্য দিয়ে উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে বিরোধী ডেমোক্রেটিক পার্টি।

একই সঙ্গে প্রতিনিধি পরিষদেও দলটির প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

আলজাজিরার দেওয়া তথ্য মতে, মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ পেতে প্রয়োজন ৫১টি আসন। সর্বশেষ ভোট গণনার হিসাবে ডেমোক্র্যাটরা ইতিমধ্যে সেই সীমা অতিক্রম করেছেন। দলটির প্রার্থীরা ৫১টি আসনে বিজয়ী হয়েছেন।

পাশাপাশি আরো দুটি আসনে এগিয়ে রয়েছেন। অন্যদিকে রিপাবলিকানদের ঝুলিতে গেছে ৩৯টি আসন। ছয়টি আসনে দলটির প্রার্থীরা এগিয়ে থাকলেও একটি আসনের ফল এখনো চূড়ান্ত হয়নি।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল নিয়ে যা জানা যাচ্ছে

কানসাস, টেক্সাস ও সাউথ ক্যারোলাইনায় জয় পাওয়াসহ বিভিন্ন অঙ্গরাজ্যে সাফল্যের ফলে সিনেটে ডেমোক্র্যাটদের আসনসংখ্যা বেড়েছে ছয়টি।

তবে মিশিগান ও মিনেসোটায় নিজেদের দুটি আসন ধরে রাখতে পারেনি দলটি।

টেক্সাসে তিন দশকের বেশি সময় পর অঙ্গরাজ্যজুড়ে নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় এসেছে। সেখানে জেমস টালারিকো ট্রাম্প-সমর্থিত কেন প্যাক্সটনকে পরাজিত করেছেন। সাউথ ক্যারোলাইনায় অ্যানি অ্যান্ড্রুজ হারিয়েছেন ডারলিন গ্রাহামকে। ওহাইওতে শেরড ব্রাউনের জয়ও দলটির জন্য উল্লেখযোগ্য।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ব্যয় ছাড়াচ্ছে ১২ বিলিয়ন ডলার, ভাঙছে সব রেকর্ড

এদিকে প্রতিনিধি পরিষদেও এগিয়ে রয়েছে ডেমোক্র্যাটরা। এখন পর্যন্ত দলটির ১০২ জন প্রার্থী জয়ী হয়েছেন, বিপরীতে রিপাবলিকানদের জয় ৬০টি আসনে। আরও ৮৭টি আসনের ফল প্রকাশের অপেক্ষায় রয়েছে। নিম্নকক্ষের নিয়ন্ত্রণ পেতে প্রয়োজন ২১৮টি আসন।

নির্বাচনের ফল নিয়ে প্রতিক্রিয়ায় ট্রাম্প জানিয়েছেন, ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী তিনি। তবে প্রয়োজন হলে ভেটো ক্ষমতা প্রয়োগের কথাও বলেছেন।

বাংলাদেশ সময়: ১৪:২৭:০৯   ৫ বার পঠিত  







আন্তর্জাতিক’র আরও খবর


মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার ডেমোক্র্যাটদের, বড় ধাক্কায় ট্রাম্প
ট্রাম্পের রিপাবলিকানদের ভরাডুবি, সিনেট এখন ডেমোক্র্যাটদের
ভেনেজুয়েলায় কলম্বীয় বিদ্রোহীদের ঘাঁটিতে সেনাবাহিনীর হামলা, নিহত ১৯
সোমবার থেকে ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন
ফিলিপাইনের মুসলিম-অধ্যুষিত অঞ্চলে প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী
আরব পাঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সিজদায় লুটিয়ে পড়ল শিশু মায়ার
ইরানের শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: গালিবাফ
সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
কিউবার ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে টানা ৩৪তম বছরেও জাতিসংঘে বিপুল সংখ্যাগরিষ্ঠের নিন্দাল
‘ঔপনিবেশিক’ পশ্চিমাদের চেয়ে আফ্রিকার ভালো অংশীদার রাশিয়া : পুতিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ