বুধবার, ৪ নভেম্বর ২০২৬

সদরপুরে ডেঙ্গু প্রতিরোধ ও নতুন কুঁড়ি স্পোর্টস নিয়ে জেলা তথ্য অফিসের প্রচার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে ডেঙ্গু প্রতিরোধ ও নতুন কুঁড়ি স্পোর্টস নিয়ে জেলা তথ্য অফিসের প্রচার
বুধবার, ৪ নভেম্বর ২০২৬



সদরপুরে ডেঙ্গু প্রতিরোধ ও নতুন কুঁড়ি স্পোর্টস নিয়ে জেলা তথ্য অফিসের প্রচার

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফরিদপুরের সদরপুর উপজেলার বিভিন্ন এলাকায় সচেতনতামূলক পথ প্রচার করেছে জেলা তথ্য অফিস।
মঙ্গলবার
(৩ নভেম্বর) জেলা তথ্য অফিস, ফরিদপুরের উদ্যোগে এ প্রচার কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে জনগণকে সচেতন করা হয়।
এ ছাড়া মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নতুন কুঁড়ি স্পোর্টস, সিজন-২-এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রচার চালানো হয়। এ কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করার বার্তা তুলে ধরা হয়।

বাংলাদেশ সময়: ১৪:২৪:৫৫   ৪৬ বার পঠিত