শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

পাঞ্জাবে কর্মভূমি এক্সপ্রেসের চার বগিতে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক

প্রথম পাতা » আন্তর্জাতিক » পাঞ্জাবে কর্মভূমি এক্সপ্রেসের চার বগিতে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬



পাঞ্জাবে কর্মভূমি এক্সপ্রেসের চার বগিতে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক

ভারতের পাঞ্জাবে সরাই বানজারা রেলস্টেশনের কাছে শুক্রবার কর্মভূমি এক্সপ্রেস ট্রেনের চারটি বগিতে আগুন লেগেছে। এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

এনডিটিভি জানায়, অমৃতসর থেকে নিউ জলপাইগুড়িগামী ১২৫০৮ নম্বর কর্মভূমি এক্সপ্রেসের ইঞ্জিনের পর পঞ্চম বগিতে প্রথম আগুন দেখা যায়। পরে আগুন পাশের আরও কয়েকটি বগিতে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন লাগার কারণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

ঘটনার ভিডিওতে দেখা যায়, ট্রেনের কয়েকটি বগি থেকে আগুনের শিখা ও কালো ধোঁয়া বের হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন রেল কর্মকর্তা ও জরুরি বিভাগের কর্মীরা। সূত্র জানায়, অমৃতসর থেকে ছেড়ে আসা ট্রেনটিতে বসন্তপুরা রেলস্টেশনের কাছে আগুন লাগে।

স্টেশনটি একটি গ্রামের পাশে অবস্থিত। রাজপুরা শহর থেকে এর দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আহত বা নিহত হয়েছেন বলে খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৬:৩১:৩৯   ৩৮ বার পঠিত   #  #  #  #