স্কাউটিং তরুণদের মাদক ও সামাজিক বৈষম্য থেকে দূরে রাখে: ত্রাণমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্কাউটিং তরুণদের মাদক ও সামাজিক বৈষম্য থেকে দূরে রাখে: ত্রাণমন্ত্রী
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬



স্কাউটিং তরুণদের মাদক ও সামাজিক বৈষম্য থেকে দূরে রাখে: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ভঙ্গুর অর্থনীতির মধ্যে বিএনপি সরকার দায়িত্ব গ্রহণ করেছিল। এরপরও প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনগণের কষ্ট লাঘবে সরকারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে দিনরাত কাজ করা হচ্ছে।

শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ৩য় আঞ্চলিক কাব ক্যাম্পুরির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়া হচ্ছে মানুষের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে। উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের আয় বৃদ্ধিতে কাজ করছে সরকার।

স্কাউটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে মন্ত্রী বলেন, সমাজের তরুণরা শিশুকাল থেকেই স্কাউটিং শিখে শৃঙ্খলার মধ্যে বেড়ে উঠলে তাদের জীবন স্বাভাবিকভাবে বিকশিত হবে। একই সঙ্গে তারা সমাজের বিভিন্ন অনিয়ম ও বৈষম্য থেকে নিজেদের রক্ষা করতে পারবে। তাই তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে স্কাউটিংয়ের কোনো বিকল্প নেই।

এ সময় ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা প্রশাসক রফিকুল হক, রাষ্ট্রপতির এপিএস আব্দুল আউয়ালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৩৭:২৭   ৪ বার পঠিত   #  #  #  #







ছবি গ্যালারী’র আরও খবর


চরভদ্রাসনে পদ্মার অবৈধ বাঁধ উচ্ছেদ, পুড়িয়ে ধ্বংস ২০টি চায়না জাল
আইনজীবীদের মানবিকতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইনমন্ত্রীর
ভূমি অফিসে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের
আমদানি কমিয়ে কৃষিপণ্য রফতানিতে সক্ষমতা বাড়াতে চায় সরকার
স্কাউটিং তরুণদের মাদক ও সামাজিক বৈষম্য থেকে দূরে রাখে: ত্রাণমন্ত্রী
শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী
মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সমন্বিত উদ্যোগ জরুরি
‎দেশের জন্য প্রাণ দিলেন তিতাস,স্বজনদের আহাজারিতে ভারী নগরকান্দার আকাশ
সৌদি-পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের পার্লামেন্টের সায়
বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাস্তবমুখী পদক্ষেপ নিচ্ছে সরকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ