মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সমন্বিত উদ্যোগ জরুরি

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সমন্বিত উদ্যোগ জরুরি
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬



মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সমন্বিত উদ্যোগ জরুরি

শুধু আইন প্রয়োগ কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চালিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। এ ক্ষেত্রে পরিবারকেই প্রধান ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মহাপরিচালক মো. হাসান মারুফ। তিনি বলেন, মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বিশেষ করে সন্তানদের চলাফেরা, বন্ধুমহল, ধূমপানের অভ্যাস এবং অনলাইন কার্যক্রমের বিষয়ে অভিভাবকদের সতর্ক ও সচেতন থাকতে হবে।

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

করোনা মহামারির সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিশু-কিশোরদের মধ্যে মোবাইল ফোন ও ইন্টারনেটের ব্যবহার বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, এই সুযোগ কাজে লাগিয়ে মাদক ব্যবসায়ীরা অনলাইন প্ল্যাটফর্মকে মাদক কেনাবেচার মাধ্যম হিসেবে ব্যবহার করছে। টেলিগ্রামে কিউআর কোড পাঠিয়েও মাদক বিক্রির ব্যবস্থা করা হচ্ছে।

এমনকি দেশের একটি পরিচিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে টিএইচসি-সমৃদ্ধ তেল বিক্রির ঘটনায় মামলা করেছে অধিদপ্তর।

তরুণ প্রজন্মকে মাদকের আসক্তি থেকে দূরে রাখতে পরিবারের দায়িত্বের ওপর গুরুত্বারোপ করে হাসান মারুফ বলেন, সন্তান কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে, কীভাবে সময় কাটাচ্ছে এবং নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছে কি না, সেসব বিষয়ে অভিভাবকদের খোঁজখবর রাখতে হবে।

বিশেষ করে ষষ্ঠ-সপ্তম শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত সময়টি শিশু-কিশোরদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ সময়: ১৬:৩৫:২৮   ১৬ বার পঠিত   #  #  #  #







ছবি গ্যালারী’র আরও খবর


গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়াল সরকার, নিয়োগ দেওয়া হবে নারী সদস্য
অপরাধ দমনে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান ত্রাণমন্ত্রী দুলুর
জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান কৃষিমন্ত্রীর
সুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
জুলাই গণঅভ্যুত্থান ৭ নভেম্বরের চেতনায় অনুপ্রাণিত: রিজভী
জিয়াউর রহমানের কারণেই মানুষ স্বাধীনতার প্রকৃত অর্থ উপলব্ধি করেছে: ভূমিমন্ত্রী
জিয়া ও খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা
সালথায় ৩২ পিস ইয়াবাসহ যুবক আটক
সোনাপুরকে উন্নত ও শান্তিপূর্ণ ইউনিয়ন হিসাবে গড়তে চান: ছরোয়ার হোসেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ