![]()
সদরপুর (ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় কফিল মন্ডল (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভাঙ্গা-বরিশাল মহাসড়কের চুমুরদী ইউনিয়নের আরুয়ার মাঠসংলগ্ন একটি ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত কফিল মন্ডল গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার বাঘাদিয়া গ্রামের কালীপদ মন্ডলের ছেলে।
জানা যায়, কফিল মন্ডল মোটর সাইকেলযোগে ভাঙ্গা থেকে নিজ বাড়ি মোকসেদপুরে যাচ্ছিলেন।
পথে ঘটনাস্থলে পৌঁছালে অজ্ঞাতনামা একটি গাড়ি তার মোটরসাইকেল
কে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ঘাতক গাড়ি ও চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:১৪:৩০ ৭ বার পঠিত