তথ্য পাওয়ার অধিকার মানুষের মৌলিক মানবাধিকার : প্রধান তথ্য কমিশনার

প্রথম পাতা » ছবি গ্যালারী » তথ্য পাওয়ার অধিকার মানুষের মৌলিক মানবাধিকার : প্রধান তথ্য কমিশনার
সোমবার, ৯ নভেম্বর ২০২৬



তথ্য পাওয়ার অধিকার মানুষের মৌলিক মানবাধিকার : প্রধান তথ্য কমিশনার

তথ্য পাওয়ার অধিকারকে জনগণের মৌলিক মানবাধিকার বলে উল্লেখ করেছেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান।

আজ সোমবার সকাল সাড়ে নয়টায় রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর কার্যালয়ে আয়োজিত সিটি কর্পোরেশনের নবম গ্রেডের কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে ‘তথ্য অধিকার আইন, ২০০৯’ শীর্ষক এক সেশনে তিনি এ কথা বলেন।

সেশনে প্রধান তথ্য কমিশনার ‘তথ্য অধিকার আইন, ২০০৯’-এর মূল বিষয়বস্তু, তথ্য প্রাপ্তির প্রক্রিয়া, তথ্য প্রদানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা এবং আইন বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, তথ্য অধিকার জনগণের ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কেননা এটি মানুষের অন্যতম একটি মৌলিক অধিকার। তাই সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠায় ‘তথ্য অধিকার আইন, ২০০৯’-এর কার্যকর বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এসময়, তিনি জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান।

প্রধান তথ্য কমিশনার প্রশিক্ষণার্থীদের আরও বলেন, এই প্রশিক্ষণ শেষে আপনারা তথ্য অধিকার আইন নিয়ে আরও বেশি সচেতন হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করছি। আপনাদের প্রতি অনুরোধ, সবাই নিজ-নিজ কর্মক্ষেত্রে তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে জনসেবাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করে তোলার প্রতি সচেতন থাকবেন।

তথ্য অধিকার আইন নিয়ে আয়োজিত এ বুনিয়াদী প্রশিক্ষণে অংশ নেন সিটি কর্পোরেশনের নবম গ্রেডের ৩০ জন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭:০২:৪৬   ২৩ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


সুনামগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
তথ্য পাওয়ার অধিকার মানুষের মৌলিক মানবাধিকার : প্রধান তথ্য কমিশনার
পাসপোর্ট চাওয়া শেখ হাসিনার পলিটিক্যাল স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর
পোশাক খাতে ন্যূনতম ৩২ হাজার টাকা বেতনের প্রস্তাব শ্রমিকপক্ষের
ফ্যাসিস্টের দোসরদের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ
বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা
কালকিনিতে সীমাবদ্ধতা জয় করে পরিবার পরিকল্পনা কার্যক্রমে যুগান্তকারী সাফল্য
ক্যারিককে দুর্দান্ত ড্র উপহার দিল ইউনাইটেড
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা মহিলা দলের কর্মী সম্মেলন
লোপেজের জোড়া গোলে অ্যাথলেটিকোকে হারিয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ