সোমবার, ৯ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুনামগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
সোমবার, ৯ নভেম্বর ২০২৬



সুনামগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

সুনামগঞ্জের জামালগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ শামছুল আলম ও মোছা. সুজিনা বেগম নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ‎ সোমবার (৯ নভেম্বর) দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তাররা হলেন– শামছুল আলম (৪০) ও মোছা. সুজিনা বেগম (৩৭)। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। শামছুল আলমের পৈতৃক বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার সর্দারপুর গ্রামে। বর্তমানে তারা জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের উজ্জলপুর গ্রামে বসবাস করেন।

‎জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার দুপুরে অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়। আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:০৭:২৭   ১৬ বার পঠিত