সোমবার, ৯ নভেম্বর ২০২৬

মধুখালীতে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ না হলে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না - ইউএনও

প্রথম পাতা » ছবি গ্যালারী » মধুখালীতে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ না হলে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না - ইউএনও
সোমবার, ৯ নভেম্বর ২০২৬



মধুখালীতে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ না হলে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না - ইউএনও

মধুখালী প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ২০২৬ সালের এইচএসসি GPA5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ও শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় করেছেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান।
তিনি সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদেরকে শিক্ষার মান উন্নত করতে কঠোর হতে নির্দেশনা দিয়েছেন ।
ইউএনও বলেন, এ বছর কোন শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ না হলে তাদেরকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। কোন রাজনৈতিক, সামাজিক, ক্ষমতাবান ব্যক্তিরাও অনুরোধ করলে, এই ক্ষেত্রে সুপারিশ গ্রহণ করা হবে না।
মধুখালী উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলামের উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আওয়াল আকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান।
অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, মধুখালী উপজেলা জামাতের আমির মাওলানা আলিমুজ্জামান, সরকারি আইনউদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব এলাহী, জাহাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ঘোষ সহ অন্যান্যরা।
অনুষ্ঠানের দুইজন জাতীয় পদকপ্রাপ্ত গুণী শিক্ষক - কাজী সিরাজুল ইসলাম গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মনিরুল ইসলাম এবং সরকারি আইনউদ্দিন কলেজের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ টিপু সুলতানকে সম্মানিত করা হয় ।
মধুখালী আইনউদ্দিন কলেজের শিক্ষার্থী অঞ্জনা রাণী কুন্ড, আব্দুর রহমান টেকনিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং কলেজের ফাতেমা আক্তার কথা, সরকারি আইনউদ্দিন কলেজের পূঁজা, আয়েশা সামী কলেজের লামিয়া আক্তার মিম, সরকারি বীরশ্রেষ্ঠ আব্দুর রব কলেজের তানহা ইসরাত তামিমা, এদেরকে GPA5 প্রাপ্ত হওয়ায়
সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ অংশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, দাবা সহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:০২:৫৩   ৫ বার পঠিত