![]()
সদরপুর ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে বিতরণ করা চাল ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে এক ডিলারের বিরুদ্ধে। ৩০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও উপকারভোগীদের ২৩ কেজি করে চাল দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
অভিযুক্ত ডিলারের নাম লিয়াকত আলী সর্দার (টিটো)। তিনি উপজেলার চরযশোরদী ইউনিয়নের আশফরদী এলাকার খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার।
সোমবার (১০ নভেম্বর) এ বিষয়ে স্থানীয় সংবাদকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করতে গেলে তাঁদের সঙ্গে ডিলারের পক্ষ থেকে খারাপ আচরণ করা হয় বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন বলেন, “চাল ওজনে কম দেওয়া এবং সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ করার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত উপকারভোগীরা যাতে তাঁদের প্রাপ্য চাল পান, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
বাংলাদেশ সময়: ১৬:১৩:২৫ ৪৪ বার পঠিত