মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

সরিষাবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুকে শোকজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুকে শোকজ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬



সরিষাবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুকে শোকজ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরিষাবাড়ী পৌর শাখার সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন সরকার খসরুকে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) পৌর বিএনপির সভাপতি এ.কে.এম ফয়জুল কবির তালুকদার শাহীন এবং সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম পিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়।

দলীয় সূত্রে জানা যায়, সম্প্রতি পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন সরকার খসরুর মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয় এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ ওঠে।

নোটিশে উল্লেখ করা হয়, দায়িত্বশীল পদে আসীন থেকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পৌর বিএনপির সভাপতি অথবা সাধারণ সম্পাদকের নিকট সশরীরে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিকভাবে জবাব দিতে বলা হয়েছে।

এদিকে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে মোফাজ্জল হোসেন সরকার খসরু বলেন, রাজনৈতিক প্রতিপক্ষরা তাঁকে সামাজিকভাবে ও দলীয়ভাবে হেয়প্রতিপন্ন করার জন্য পরিকল্পিতভাবে এই ষড়যন্ত্র করেছে।

বাংলাদেশ সময়: ২২:২৬:২৫   ৩ বার পঠিত