বুধবার, ১১ নভেম্বর ২০২৬

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

প্রথম পাতা » ছবি গ্যালারী » আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬



আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

ঢাকার আশুলিয়ায় তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্রীতি গ্রুপের একটি কারখানায় আগুন লাগার খবর পাওয়া গেছে।

বুধবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে কারখানার ভবনের ওপরের তলায় আগুনের সূত্রপাত হয়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা প্রণব চৌধুরী জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭:০৩:০২   ৫ বার পঠিত