![]()
রাজবাড়ী জেলা প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালীতে ইয়াবা সেবনের দায়ে মো. আছাদ শেখ (২০) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মাজবাড়ী ইউনিয়নের সোনাপুর বাজার সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত মো. আছাদ শেখ বালিয়াকান্দি উপজেলার মো. নুকাই শেখের ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রেজাউল করিমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর বিধান অনুযায়ী ইয়াবা সেবনের অপরাধে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।
অভিযান পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষায় কালুখালী থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জনস্বার্থে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও পরিচালনা করা হবে।
বাংলাদেশ সময়: ১৫:৪৬:২১ ২৩ বার পঠিত