বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

অবসর উপলক্ষে অরুণ কুমার দাসকে ফরিদপুর সুগার মিলস হাইস্কুলের সংবর্ধনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » অবসর উপলক্ষে অরুণ কুমার দাসকে ফরিদপুর সুগার মিলস হাইস্কুলের সংবর্ধনা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬



অবসর উপলক্ষে অরুণ কুমার দাসকে ফরিদপুর সুগার মিলস হাইস্কুলের সংবর্ধনা

মধুখালী প্রতিনিধি : ফরিদপুর জেলার মধুখালীতে অবস্থিত ফরিদপুর সুগার মিলস হাইস্কুলের সিনিয়র সহকারী শিক্ষক অরুণ কুমার দাসের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

১২ নভেম্বর, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ তারেক ফরহাদ।

ফরিদপুর সুগার মিলস হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ আকিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর সুগার মিলস লিমিটেডের মহাব্যবস্থাপক (প্রশাসন) রেজাউল করিম এবং মহাব্যবস্থাপক (অর্থ) খোন্দকার আলমগীর হোসেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক অরুণ কুমার দাস, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মতিয়ার রহমান মিঞা, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ মফিজুর রহমান, সিনিয়র সহকারী শিক্ষক অচিন্ত কুমার কুন্ডু এবং ছাত্র-ছাত্রীদের পক্ষে দশম শ্রেণির ছাত্রী মায়িশা রহমান।

মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র আবান ইসলাম। কুরআন থেকে তেলাওয়াত করেন মুহসিনাত বিলতে জামান এবং গীতা থেকে পাঠ করেন দিঘী বোস।

বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. আবুল হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:৩৬:৫৮   ৭ বার পঠিত   #  #  #  #