![]()
জামালপুর প্রতিনিধি: জামালপুরে আদালতের সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতারের পর থানা হাজতে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। নিহত মো. শহিদুল্লাহ (৫০) সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের জয়রামপুর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মো. শহিদুল্লাহ একটি মামলায় আদালতের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ ৫২ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। রায় ঘোষণার পর পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
থানা হাজতে থাকা অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শহিদুল্লাহর পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে (হৃদ্রোগে) ভুগছিলেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন জানান, আসামি অসুস্থ হওয়ার পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এবং পুরো ঘটনাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ২০:৪৫:৫৩ ৬ বার পঠিত