
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইতলায় ঢাকা-বরিশাল মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইলিয়াস ফকির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। এতে সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান সেলিমের গাড়িসহ অন্তত ১৫টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হন।
জানা গেছে, দুর্ঘটনায় গুরুতর আহত ইলিয়াস ফকিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ইলিয়াস ফকির গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান সেলিমের অত্যন্ত স্নেহভাজন ছিলেন। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাঘদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষে দীর্ঘদিন এলাকায় গণ সংযোগ করছেন। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনায় আহত অন্যদের শারীরিক অবস্থা ও দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৬:০৭:৫২ ৩ বার পঠিত