পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে : বিজ্ঞান সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে : বিজ্ঞান সচিব
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬



পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে : বিজ্ঞান সচিব

বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন বলেছেন, দেশের স্বাস্থ্যসেবায় ক্যান্সার রোগ নির্ণয় এবং চিকিৎসায় ‘প্রিসিশন মেডিসিন’ ও জিনোম সিকোয়েন্সিংয়ের সুযোগ পুরোপুরি কাজে লাগাতে হবে।

তিনি আরও বলেন, ‘দেশে জিনোম সিকোয়েন্সিংয়ের পর্যাপ্ত সুবিধা থাকা সত্ত্বেও এর যথাযথ ব্যবহার হচ্ছে না। অদূর ভবিষ্যতে ডায়াগনোসিস ও কাস্টমাইজড চিকিৎসাসেবা চালুর মাধ্যমে বাংলাদেশ বিশ্বমানের আঞ্চলিক হাব হিসেবে গড়ে উঠতে পারে।’

আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বিএইসি) প্রধান কার্যালয়ের মিনি অডিটোরিয়ামে ‘ট্রেনিং কোর্স অন পিইটি-সিটি অ্যান্ড সাইক্লেট্রন’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. আনোয়ার হোসেন এসব কথা বলেন।

বিজ্ঞানের নিত্য নতুন দিগন্ত উন্মোচন এবং যুগোপযোগী দিকনির্দেশনা দিয়ে মো. আনোয়ার হোসেন আরও বলেন, প্রিভেন্টিভ ও প্রিসিশন মেডিসিনের পাশাপাশি দেশের যুবশক্তি ও মেধাবী চিকিৎসকদের কাজে লাগিয়ে নতুন নতুন ড্রাগ ডিসকভারি এবং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের পরিধি বাড়াতে হবে।

এছাড়া যথাযথ পরিকল্পনা ও আন্তর্জাতিক প্রোটোকল মেনে চললে নামমাত্র খরচে বিশ্বমানের চিকিৎসাসেবা ও ওষুধ প্রস্তুত করে শুধু দেশেই নয়, বরং বিদেশেও তা রপ্তানি করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, এই প্রশিক্ষণ কোর্স তরুণ চিকিৎসক ও গবেষকদের দক্ষতা বৃদ্ধি করবে এবং পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য (বায়োসায়েন্স) ড. মাহফুজা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনের চেয়ারম্যান ড. এম মঈনুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বায়েকের মানব সম্পদ বিভাগের পরিচালক এ এস এম হাবিব উল্লাহ খান এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইনমাসের পরিচালক প্রফেসর ড. জিনাত জাবিন।

৩৪ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে এ প্রশিক্ষণ চলবে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৯:৩৭:৫০   ২ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামতে নেতাকর্মীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান
জাপানের কাছে ধরাশায়ী ব্রাজিল
‘নগর সরকার’ প্রতিষ্ঠা হলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে: ডা. শাহাদাত
রাজধানীর চকবাজারে ফায়ার সার্ভিসের মহড়া
প্রধানমন্ত্রী তারেক রহমান নারীর ক্ষমতায়নকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন : হুইপ দুলু
পরাজিত শক্তি বিশৃঙ্খলার চেষ্টা করলে রাজপথে প্রতিরোধ করা হবে: ভূমি প্রতিমন্ত্রী
পারমাণবিক চিকিৎসা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে : বিজ্ঞান সচিব
শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: ভূমিমন্ত্রী
শেখ হাসিনাকে আইনি সুযোগেই বাংলাদেশে আসতে হবে : আইনমন্ত্রী
বিজিএমইএ-বিকেএমইএর হুঁশিয়ারি শ্রমিকরা কাজে না ফিরলে রোববার থেকে কারখানা বন্ধ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ