সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবারকে ৬৯ লাখ টাকার সহায়তা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবারকে ৬৯ লাখ টাকার সহায়তা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬



---

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের ২১টি পরিবারের মধ্যে ৬৯ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে দুর্ঘটনায় নিহত ১১ জনের পরিবার এবং আহত ১০ জনের পরিবার রয়েছে।

রোববার (১৫ নভেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সড়ক দুর্ঘটনায় পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি নিহত বা আহত হলে পুরো পরিবারকে আর্থিক ও সামাজিক সংকটের মুখোমুখি হতে হয়। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের আর্থিক সহায়তা দেওয়া অত্যন্ত মানবিক ও গুরুত্বপূর্ণ উদ্যোগ।

তিনি আরও বলেন, এই সহায়তা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুঃসময়ে কিছুটা হলেও স্বস্তি এনে দেবে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, পরিবহন মালিক, শ্রমিক ও সাধারণ পথচারীসহ সবাইকে সচেতন হতে হবে।

জেলা প্রশাসক বলেন, ট্রাফিক আইন মেনে চলা, যানবাহন চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব।

বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফী বিন কবির, জেলা শ্রমিক ও বাস মালিক সমিতির সভাপতি মো. সেলিম মিয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বাংলাদেশ সময়: ২৩:২৫:৩৯   ২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ
কুমিল্লা বিভাগ করে ইজ্জতটা রক্ষা করুন: মনিরুল হক
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবারকে ৬৯ লাখ টাকার সহায়তা
সৌরবিদ্যুৎ স্থাপন বিল দ্রুত সংসদে উপস্থাপনের সিদ্ধান্ত
হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২ রানে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান
সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনায় কঠোর ব্যবস্থা নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর
আসন্ন রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ