সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬



রূপগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ ইসমাইল হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৫ নভেম্বর) রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইসমাইল হোসেন দড়িকান্দি এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম ও সুজন তালুকদার জানান, রোববার রাতে ডিবি (খ) শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দড়িকান্দি গাজী সেতু-সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় ইসমাইলের হোটেলের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার ওজন ১০০ গ্রাম।

ডিবির এই দুই কর্মকর্তা জানান, ইসমাইল দীর্ঘদিন ধরে মুড়াপাড়া ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক কারবারে জড়িত। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:৩৪   ৫ বার পঠিত