![]()
কালকিনি,ডাসার প্রতিনিধি: সন্ত্রাস বিরোধী আইনের মামলায় কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা ছাত্রলীগের সদস্য সুমন মোল্লা এবং কালকিনি উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি দিদার মোল্লাকে গ্রেফতার করেছে কালকিনি থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার পশ্চিম মিনাজদী এলাকায় অভিযান চালিয়ে দু’জনকে আটক করা হয়।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ জানান, গ্রেফতারকৃত দিদার মোল্লা পূর্বের একটি মামলার এজাহারভুক্ত আসামি। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বাংলাদেশ সময়: ১০:৫৯:০৬ ৬ বার পঠিত