জাতিসংঘের সংস্কার নিয়ে খলিলুর রহমানের সঙ্গে আলোচনা হয়েছে : ভারতীয় হাইকমিশনার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতিসংঘের সংস্কার নিয়ে খলিলুর রহমানের সঙ্গে আলোচনা হয়েছে : ভারতীয় হাইকমিশনার
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬



জাতিসংঘের সংস্কার নিয়ে খলিলুর রহমানের সঙ্গে আলোচনা হয়েছে : ভারতীয় হাইকমিশনার

জাতিসংঘের সংস্কার নিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি আরো জানান, জাতিসংঘের সংস্কার নিয়ে খলিলুর রহমান অনেক কথা বলছেন।
এ বিষয়ে কী ধরনের সংস্কার প্রয়োজন এবং কী করা যেতে পারে, তা জানতেই তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার।

দীনেশ ত্রিবেদী বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতিকে শুভেচ্ছা জানাতেই তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছিলেন। ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে শুভেচ্ছা জানাতে পেরে তিনি আনন্দিত।
এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তার ভূমিকা এবং জাতিসংঘের সংস্কার নিয়ে আলোচনা হয়েছে।

ভারতীয় হাইকমিশনার বলেন, জাতিসংঘ একটি গুরুত্বপূর্ণ বহুপক্ষীয় সংস্থা। তাই এর সংস্কার নিয়ে আলোচনা সবার জন্যই গুরুত্বপূর্ণ। খলিলুর রহমানের জাতিসংঘে কাজের অভিজ্ঞতা রয়েছে।
তার কাছ থেকে সেই অভিজ্ঞতা সম্পর্কে জানার সুযোগ হয়েছে। বিষয়টি তার নিজের জন্যও শেখার একটি প্রক্রিয়া ছিল।

তিনি জানান, ফুটবল ম্যাচের সময়ও তাদের দেখা হয়েছিল। সেই সূত্রে তিনি সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন। বৈঠকটি মূলত সৌজন্য সাক্ষাৎ ছিল।

বাংলাদেশ সময়: ১৬:৪৯:১৯   ৫ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


লালমনিরহাটে মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পাংশায় ট্রাফিক আইন অমান্য করায় ১৪টি মামলা, মোবাইল কোর্টে বিভিন্ন অঙ্কের জরিমানা
রাজবাড়ীর খানগঞ্জ ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন সরদারের মতবিনিময় সভা
স্পীকারের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার
স্পীকারের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূত
জাতিসংঘের সংস্কার নিয়ে খলিলুর রহমানের সঙ্গে আলোচনা হয়েছে : ভারতীয় হাইকমিশনার
ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের
প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চান ববি হাজ্জাজ
‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ