স্পীকারের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্পীকারের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬



স্পীকারের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের শিউনীন রশীদ। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, মালদ্বীপের সাথে বাংলাদেশের সৌহার্দপূর্ণ সম্পর্ক রয়েছে। জনগণের সাথে জনগণের সম্পর্ক এই দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়েছে। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে মালদ্বীপের রাষ্ট্রপতির উপস্থিতি দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও ঘনিষ্ঠ করেছে।

স্পীকার বলেন, দুই দেশের মধ্যে অভিন্ন সংস্কৃতির বন্ধন রয়েছে। মুসলিম ভ্রাতৃত্ববোধের ভিত্তি দুই দেশের জনগণকে উৎসাহিত করেছে। তিনি বলেন, দুই দেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ প্রতিষ্ঠা ও সংসদীয় দ্বিপাক্ষিক সফর বিনিময় এই সম্পর্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।

স্পীকার বলেন, বিগত আওয়ামী সরকারের স্বৈরাচারী শাসনের কারণে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদ জিয়াসহ এদেশের অধিকাংশ বিরোধী দলীয় নেতৃত্ব জেল, গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়। ‘২৪ এর জুলাই গণ অভুত্থানে এদেশের গগণতন্ত্রকামী জনগণ স্বৈরাচারী শাসনের অবসান ঘটায়। তিনি বলেন, বর্তমান জাতীয় সংসদ জনগণের আকাঙ্খা ও প্রত্যাশা পূরণে কাজ করছে।

তিনি আরও বলেন, বর্তমান সংসদে বিরোধী দল সক্রিয় ভূমিকা পালন করছে। এবারের সংসদের নারী সংসদ-সদস্যবৃন্দ অনেক বেশি প্রশিক্ষিত ও দক্ষ। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে অনেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদ বলেন, বাংলাদেশ একটি মুসলিম অধ্যুষিত দেশ হওয়ায় এদেশের জনগণ ও মালদ্বীপের জনগণের মধ্যে অভিন্ন সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধন রয়েছে। প্রবাসী বাংলাদেশীরা মালদ্বীপের সংস্কৃতিতে খুব সহজেই মানিয়ে নিতে পারে।

সাক্ষাতকালে তারা উভয়েই দুই দেশের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়, ককাস গঠন, পর্যটন শিল্পের বিকাশ ও সমৃদ্ধি এবং বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উপর মত বিনিময় করেন।

স্পীকার এসময় মালদ্বীপের হাইকমিশনারকে আগামী সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করার আমন্ত্রণ জানান।

সাক্ষাতে মালদ্বীপের ডেপুটি হাইকমিশনারসহ দূতাবাস কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৫১:৪৭   ৩ বার পঠিত   #  #







ছবি গ্যালারী’র আরও খবর


লালমনিরহাটে মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পাংশায় ট্রাফিক আইন অমান্য করায় ১৪টি মামলা, মোবাইল কোর্টে বিভিন্ন অঙ্কের জরিমানা
রাজবাড়ীর খানগঞ্জ ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন সরদারের মতবিনিময় সভা
স্পীকারের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার
স্পীকারের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূত
জাতিসংঘের সংস্কার নিয়ে খলিলুর রহমানের সঙ্গে আলোচনা হয়েছে : ভারতীয় হাইকমিশনার
ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের
প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চান ববি হাজ্জাজ
‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ