![]()
সদরপুর ফরিদপুর প্রতিনিধি : দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, দেশবিরোধী গুপ্ত ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তালমা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা উপজেলা বিএমপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, উপজেলা বিএনপির সহসভাপতি আলিমুজ্জামান সেলুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগের কর্মকাণ্ড, সন্ত্রাসী কার্যকলাপ ও নৈরাজ্যের প্রতিবাদ জানান।
বাংলাদেশ সময়: ১৮:৪৪:২৭ ৩৮ বার পঠিত