ফরিদপুরে জননিরাপত্তায় ৫ প্লাটুন আনসার মোতায়েন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে জননিরাপত্তায় ৫ প্লাটুন আনসার মোতায়েন
শনিবার, ২১ নভেম্বর ২০২৬



ফরিদপুরে জননিরাপত্তায় ৫ প্লাটুন আনসার মোতায়েন

সদরপুর ‎(ফরিদপুর)প্রতিনিধিঃ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও মহাসড়কের নিরাপত্তা জোরদারে লক্ষে ফরিদপুরে মাতায়েন হয়েছে ৫ প্লাটুন আনসার বাহিনীর সদস্য।
‎আজ (শনিবার, ২১ নভেম্বর) বেলা ১১টার সময় বাহিনীটির সদস্যরা একযোগে শহরের প্রাণকেন্দ্র ইমামউদ্দিন চত্বরে জড়ো হয়। এসময় তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে জেলার গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালনে চলে যায়।
‎
‎ফরিদপুরের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার চন্দন দেবনাথ বলেন, ‘আনসার বাহিনীর মহাপরিচালকের নিদের্শনায় জননিরাপত্তা নিশ্চিতকরণে আমরা জেলার গুরুত্বপূর্ণ জায়গা ভাঙ্গা মোড়, পুখুরিয়া, রাজবাড়ি রাস্তার মোড়, মুন্সি বাজার পয়েন্ট, তালমা পয়েন্ট, সদরপুর/চরভদ্রাসন পয়েন্ট, শহরের মধ্যে-বাস স্টেশন/হাসপাতাল, রেল স্টেশন, পাসপোর্ট, কোর্টসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
‎তিনি জানান, এসব এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করা, অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদস্যরা সতর্ক অবস্থানে থেকে টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সদস্যরা প্রস্তুত হয়ে কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৩:১৮:২৭   ৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে জননিরাপত্তায় ৫ প্লাটুন আনসার মোতায়েন
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পাঁচ বছরে যোগাযোগ খাতে আমূল পরিবর্তন সম্ভব : শেখ রবিউল
দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান মহানগর বিএনপির
গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি
নাশকতাকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
শেখ হাসিনার মতো গুম-খুনের রাজনীতি করতে চাই না : রিজভী
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা
চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার : অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ