বিপিএইচসিডিএ মাদারীপুর শাখার সহ-সভাপতি নির্বাচিত হলেন খোকন হাওলাদার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিপিএইচসিডিএ মাদারীপুর শাখার সহ-সভাপতি নির্বাচিত হলেন খোকন হাওলাদার
রবিবার, ২২ নভেম্বর ২০২৬



---

কাল‌কি‌নি (মাদারীপুর) প্র‌তি‌নি‌ধিঃ বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ) মাদারীপুর জেলা শাখার ২০২৬-২০২৯ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে কালকিনির ‘হাওলাদার ডায়াগনস্টিক সেন্টার’-এর কর্ণধার মো. ফারুক আলম খোকন হাওলাদার সহ-সভাপতি-২ পদে নির্বাচিত হয়েছেন।
​

গত শনিবার (২১ নভেম্বর) দুপুরে নতুন এ কমিটির নাম ঘোষণা করা হয়। জেলার বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর প্রতিনিধিদের নেতৃত্বের এমন গুরুত্বপূর্ণ পদে তাঁর নির্বাচিত হওয়ার খবরে কালকিনিতে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। নবনির্বাচিত এই নেতাকে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
​

স্থানীয় বাসিন্দা ও সেবাপ্রত্যাশীরা জানান, নতুন কার্যনির্বাহী পরিষদের নেতৃত্বে জেলার চার উপজেলার বেসরকারি চিকিৎসাসেবা কেন্দ্রগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার হবে। এর ফলে কালকিনিসহ পুরো মাদারীপুরে চিকিৎসাসেবার মান বাড়বে এবং সাধারণ মানুষ সহজে মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন বলে আশা তাঁদের।
​

কমিটির অন্যান্য দায়িত্বশীল নেতারাও জেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর স্বার্থ ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন।

বাংলাদেশ সময়: ১৬:১৭:০৩   ৪ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


“ফরিদপুরের মধুখালী” ‎চার বছরের শিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলামের অব্যাহতি প্রত্যাহার
মধুখালীতে ৫০ শিক্ষিকার অংশগ্রহণে গার্লস গাইডার বেসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত
বিপিএইচসিডিএ মাদারীপুর শাখার সহ-সভাপতি নির্বাচিত হলেন খোকন হাওলাদার
গোপালগঞ্জের মুকসুদপুর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী
পাগলা মসজিদে দানের রেকর্ড, একবারে মিলল ১৮ কোটির বেশি টাকা
ম্যানসিটিকে রুখে দিলো ফুলহ্যাম, টানা ৪ ম্যাচে জয়হীন মারেস্কা শিষ্যরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ