রবিবার, ২২ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলামের অব্যাহতি প্রত্যাহার

প্রথম পাতা » গোপালগঞ্জ » গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলামের অব্যাহতি প্রত্যাহার
রবিবার, ২২ নভেম্বর ২০২৬



---

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. রবিউল ইসলাম মুন্সির দলীয় পদ থেকে দেওয়া অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে।মশনিবার (২১নভেম্বর) উপজেলা বিএনপি” র দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজুর সম্মতিতে উপজেলা বিএনপির এক জরুরি সিদ্ধান্ত অনুযায়ী সহ-সভাপতি মো. রবিউল ইসলাম মুন্সির অব্যাহতি প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে তিনি পূর্বের মতোই মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১৯:০২   ১০ বার পঠিত