বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

দলীয় কার্যক্রমে অসন্তোষ, গোপালগঞ্জে বিএনপির ৬ নেতার পদত্যাগ

প্রথম পাতা » গোপালগঞ্জ » দলীয় কার্যক্রমে অসন্তোষ, গোপালগঞ্জে বিএনপির ৬ নেতার পদত্যাগ
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬



দলীয় কার্যক্রমে অসন্তোষ, গোপালগঞ্জে বিএনপির ৬ নেতার পদত্যাগ

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দলীয় কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করে বিএনপির ছয় নেতা একযোগে পদত্যাগ করেছেন। বুধবার (২৫ নভেম্বর) সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ ছাড়ার ঘোষণা দেন। সকাল ১০টায় টুঙ্গিপাড়ার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা নতুন বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন নেতারা।
পদত্যাগকারী নেতারা হলেন সহকৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক সজীব ফকির, সহসাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ এবং সদস্য মো. আফজাল শেখ ও মোহাম্মদ জামাল মোল্লা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা জানান, দলের বর্তমান কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে সন্তুষ্ট না হওয়ায় নিজ নিজ সিদ্ধান্তে স্বেচ্ছায় দলীয় পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। একই সঙ্গে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তারা আরও দাবি করেন,এসিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত ও স্বেচ্ছায় নেওয়া হয়েছে। এর পেছনে কারও চাপ, প্ররোচনা বা প্রভাব নেই। এদিকে,একই ইউনিয়নের ছয় নেতার একযোগে পদত্যাগের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে পাটগাতী ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৬:০৪:৩৫   ২১ বার পঠিত