তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়নের দাবি তরুণদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়নের দাবি তরুণদের
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬



---

জনস্বাস্থ্য ও তরুণদের সুরক্ষায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬-এর আলোকে দ্রুততম সময়ে বিধিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক তরুণ। একই সঙ্গে বিধিমালা প্রণয়নে তামাক কোম্পানি যাতে কোন হস্তক্ষেপ করতে না পারে সে বিষয়ে জোরদার পদক্ষেপ গ্রহণেরও দাবি জানিয়েছেন তারা।

বুধবার (২৫ নভেম্বর ২০২৬) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আহছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিয়িং আয়োজিত ‘তামাকমুক্ত পরিবেশ, তরুণদের অধিকার’ শীর্ষক যুব সেমিনারে এসব দাবি জানানো হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিআইসির সাবেক চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান এবং স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সিচিব মামুনুর রশিদ।

বক্তারা জানান, তামাক ব্যবহার দেশে অসংক্রামক রোগের অন্যতম প্রধান প্রতিরোধযোগ্য ঝুঁকির কারণ। হৃদ্‌রোগ, স্ট্রোক, ক্যানসার ও শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে তামাক নিয়ন্ত্রণকে জনস্বাস্থ্য সুরক্ষার অন্যতম অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে। বিশেষ করে তামাক ও নিকোটিনের ক্ষতি থেকে তরুণদের সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি, তামাকের ক্ষতিকর প্রভাব থেকে সকলকে সুরক্ষা দিতে বিধিমালা প্রণয়ন জরুরী।

তরুণরা তাদের বক্তব্যে জানান, দেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও সম্ভাবনাময় জীবন নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব। অথচ তামাক ও নিকোটিনজাত পণ্যের বিস্তার তরুণদের স্বাস্থ্য, শিক্ষা, কর্মক্ষমতা ও ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলছে। তাই সংশোধিত আইনের পূর্ণ সুফল জনগণের কাছে পৌঁছে দিতে কার্যকর বিধিমালা দ্রুত প্রণয়ন অত্যন্ত জরুরি। পাশাপাশি আইনের সীমাবদ্ধতা দূর করে তামাক নিয়ন্ত্রণে আরও কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এ সময় তরুণদের সুরক্ষায় তারা পাঁচটি দাবি তুলে ধরেণ সেগুলো হলো, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০২৬-এর বিধিমালা প্রণয়ন করা, বিধিমালা প্রণয়নে তামাক কোম্পানী হস্তক্ষেপ করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখা, ইমার্জিং টোব্যাকো প্রোডাক্ট থেকে তরুণদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, শিশু-কিশোর ও তরুণদের তামাকপণ্যে সহজলভ্যতা কমাতে সিঙ্গেল স্টিক এবং খোলা ও মোড়কবিহীন তামাকপণ্য বিক্রি নিষিদ্ধে উদ্যোগ গ্রহণ ইত্যাদি।

ঢাকা আহছানিয়া মিশনের সহ-সভাপতি ড. এস এম খলিলুর রহমানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আহছানিয়া মিশন ইয়ুথ ফোরামের সদস্য সাদমান সাকিব। বক্তব্য রাখেন ফোরামের কো-অর্ডিনেটর মারজানা মুনতাহা এবং সদস্য তাসনিম হাসান আবির ও তাসনিয়া তানজিম জারা।

বাংলাদেশ সময়: ১৬:০৮:০৮   ২ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


ভোটাভুটিতে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত
স্বাস্থ্য, গ্রামীণ অবকাঠামো ও বিদ্যুৎসহ ১০ প্রকল্পে একনেকের অনুমোদন
তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়নের দাবি তরুণদের
৪ কোটি টাকার সেতুতে সংযোগ সড়ক নেই, দুর্ভোগ ৬ বছরেও কা‌টে‌নি
দলীয় কার্যক্রমে অসন্তোষ, গোপালগঞ্জে বিএনপির ৬ নেতার পদত্যাগ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনারের সাক্ষাৎ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সালথায় ছাত্রলীগ নেতা তালহা রাব্বী গ্রেপ্তার
রূপগঞ্জে আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ